রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ঘুষ গ্রহনের দায়ে সহযোগিসহ মহিলা ইউপি সদস্যের কারাদন্ড

ইউপি সদস্য আলফা বেগম (ডানে) ও তার সহযোগি ফাতেমা বিবি (বামে)।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ঘুষ গ্রহন করার দায়ে নারী সহযোগিসহ এক মহিলা ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

দন্ডপ্রাপ্ত ইউপি সদস্য বাহুবল সদর ইউনিয়নের ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের সদস্য আলফা বেগম। সে বড়িউরি গ্রামের জালাল মিয়ার স্ত্রী। তার সহযোগী ফাতেমা বিবি ভেড়াখাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার সকালে বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে ফাতেমা বিবি ও ইউপি সদস্য এক নারীর কাছ থেকে ৪ হাজার ৮শ টাকার ঘুষ গ্রহন করে। এমন সময় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হাতেনাতে তাদেরকে আটক করে।

পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টির নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্ত ইউপি সদস্য সহ দুই নারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com