রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নৌপথে চাঁদাবাজির সময় ৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠলাই নদী থেকে কয়লাবাহী নৌকা ও স্টীলবডি থেকে চাঁদাবাজি কালে ৬ নৌ চাঁদাবাজকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠলাই নদী থেকে তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সুলেমানপুর গ্রামের পাটলাই নদী থেকে চলমান কয়লাবাহী নৌকা হইতে চাঁদাবাজী করার সময় তাদের আটক করা হয়েছে।

আটককৃত ব্যাক্তিরা হলেন সুলেমান পুর গ্রামের রজব আলীর পুত্র মোঃ কামরুল হাসান (৩৫), মৃত তাহির আলীর পুত্র শাহিবুর রহমান (৪০), আব্দুল হেকিম এর পুত্র মোঃ দুলাল মিয়া (৪০), আ কুদ্দুছ এর পুত্র মোঃ রইছ মিয়া (৪৫), আবুল ফজল এর পুত্র জুয়েল মিয়া (২১), আব্দুল হারিছ এর পুত্র জসিম উদ্দিন (২১)।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com