রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সাংবাদিক সরফরাজ আলী বাবুল ১০ম বারের মতো সভাপতি নির্বাচিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে ১০ম বারের মতো নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, দৈনিক খোলাচিঠি পত্রিকার সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সরফরাজ আলী বাবুল।

বুধবার (৪ ডিসেম্বরর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অভিবাবক প্রতিনিধি ও শিক্ষবৃন্দদের উপস্থিতিতে সবার সর্ব সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

এসময় কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন আনোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন বুলবুল, শাহীন মিয়া মহালদার, মো: ফজলু হক বাবুল, পারভীন বেগম, অনিতা রানী দেবনাথ, পংকজ কান্তি ভট্টাচার্য্য, মৌসুমী দেবনাথ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুঁব খাঁনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার, অভিবাবক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো: মকবুল হোসেন, মো: রফিকুল ইসলাম প্রমুখ।

উক্ত নব নির্বাচিত সভাপতি সরফরাজ আলী বাবুল বলেন বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যথাসাধ্য চেষ্টা করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com