বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ধর্ষণ-পুড়িয়ে হত্যায় অভিযুক্ত ৪ যুবক পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন চার আসামি। তারা সম্প্রতি এক পশু চিকিৎসককে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যায় অভিযুক্ত ছিলেন। মূলত তদন্তের জন্য তাদের ঘটনাস্থলে গিয়ে গিয়েছিল সাইবারাবাদ পুলিশ।

শুক্রবার (০৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে রাজ্যটির মাহাবুবনগর জেলার চাটানপালিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে (২৮ নভেম্বর) আগুনে পোড়া অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্তে পাওয়া যায়, ওই তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর গত ৩০ নভেম্বর এই চারজনকে গ্রেফতার করে পুলিশ।

ভোরে মামলাটির তদন্তের জন্য চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তারা পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

গুলিতে নিহতরা হলেন- মোহাম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) ও চিন্তাকুন্টু চেন্নাকেসাভুলু (২০)। তারা ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করে তার দেহ আগুনে পুড়িয়ে দেন বলে পুলিশের কাছে দায় স্বীকার করেছিলেন।

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, পুলিশ হেফাজত থেকে পালাতে চেষ্টা করেছিলেন চার যুবক। পরে পুলিশের গুলিতে নিহত হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com