রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

তরফ নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশে গোলচত্বর এলাকায় মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে একই পরিবারের ৩ মাইক্রোবাস যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারীপাড়ার গ্রামের মৃত হাজী কামাল উদ্দিন সরকারে ছেলে হাজি আবদুল করিম সরকার (৬০), করিমের স্ত্রী মাতোয়ারা সরকার (৫০) ও মেয়ে কানিজ ফাতেমা (৩০)।

আহতরা হলেন- নিহত করিমের জামাতা হাজি সেলিম, নাতি সামি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)।

তিনি জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি মাইক্রোবাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা তিনজন নিহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আইবুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com