বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে টমটমের ধাক্কায় শিশু নিহত

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) ধাক্কায় মিনহাজ আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু মুসলিমবাগ এলাকার শাহীন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় বাড়ির পাশে টমটমের ধাক্কায় আহত হয় শিশু মিনহাজ। পরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেবার পথে মারা যায় সে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়েছে বলে জানায় শিশুটির পরিবার।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টমটমের চালক মিন্টুকে আটক করা হয়েছে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com