রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

প্রবীণ আ.লীগ নেতা ইব্রাহীম মুন্সী আর নেই

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের মুন্সী বাড়ীর বাসিন্দা প্রবীণ আওয়ামী লীগ নেতা ইব্রাহীম মুন্সী আর নেই!

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬ টায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতী নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছ্নে। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভূগছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মরহুমের নিজ বাড়ি পশ্চিম জয়পুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।

প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্জ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্ধ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com