সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৬ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।

বুধবার বেলা ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে (নিমতলায়) শুরু হয় সম্মেলনের প্রথম পর্ব।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বানিয়াচং-আজমিরিগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, কার্যকরী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি ও হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েজ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টার যোগে  জেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এসে নামেন ওবায়দুল কাদের। এসময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মুশফিক হোসেন চৌধুরী সহ জেলার নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com