বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজির সংঘর্ষে যুবক নিহত

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিনম মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কলিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া উপজেলার কাছিশাইল গ্রামের কুটি মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, সকালে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে ৫ জন লোক কাজের জন্য হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কলিমনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাতে থাকা ৬ জন আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গুরুত্বর আহত দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com