বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কুদ্দুস মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার সুখচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস মিয়া ওই গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহির মিয়ার লোকজনের সাথে নিহত কুদ্দুস মিয়ার লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এতে ঘটনাস্থলেই কুদ্দুস মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, নিহতের লাশ হাসপাতালে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠানো হবে। এছাড়া এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com