সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মেধাবী নেতৃত্বের জন্যে জাতি অপেক্ষা করছে: সিলেটে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : মেধাবী নেতৃত্বের জন্যে জাতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ। শনিবার সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেটদের অষ্টম পূনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।

ক্যাডেট কলেজ ক্যাম্পাসে ‘ওল্ড ক্যাডেট এসোসিয়েশন সিলেট (ওকাস)’র উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে শনিবার।

শুক্রবার সকালে সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পসে প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওসাক আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটরা ছাড়াও উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্তিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সেনা প্রধান প্যারেড পরিদর্শন করেন ও বর্তমান এবং প্রাক্তন ক্যাডেট দের মার্চপাষ্ট এর সালাম গ্রহন করেন। এর পরপরই ক্যাডেটরা ডিসপ্লের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চিত্র ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে ক্যাডেটদের উদ্দেশ্যে সেনা প্রধান বলেন, জীবনের উচ্চ লক্ষ্য নির্ধারণ কর এবং তা অর্জনে কঠোর পরিশ্রম কর। তোমাদের মতো মেধাবী নেতৃত্বের জন্য জাতি অপেক্ষা করে আছে। সর্বোপরি তোমাদের প্রতি আমার উপদেশ হলো প্রথমে তোমরা ভালো মানুষ হ্ও। ইতিবাচক দৃষ্টিভঙ্গী চর্চা কর, নৈতিকতা ধরে রাখো এবং নিজেদের মাঝে দেশপ্রেমের স্পৃহা বজায় রাখো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com