রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শাহজালালের (রহ.) মাজারে যুবকের রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের হজরত শাহজালাল (রহ.) এর মাজার গোরস্থান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কোতয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে

পুলিশ জানায়, নিহতের কপালে ও ডান চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা।

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, মাজারের লোকদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে। কেউ তাকে আঘাত করে মারল নাকি স্ট্রোকে মারা গেল তা এখনো নিশ্চিত না। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট রাখা হয়েছে। কেউ তার পরিচয় জানলে ০১৭১৩৩৭৪৫১৭ অথবা ০১৭১৮৬০০৬৯৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেন ওসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com