মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বিশ্বনাথে ৩ শত অবৈধ দোকানঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : সড়ক প্রশস্ত করতে সিলেটের বিশ্বনাথের লামাকাজি ও মাহতাবপুর বাজারে সড়ক ও জনপথের জায়গা থেকে প্রায় তিন শতাধিক অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসকল অবৈধ দোকানঘর গুড়িয়ে দেওয়া হয়। এর সপ্তাহখানেক আগে প্রত্যেক দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের নোটিশও প্রদান করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন ঢাকার সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডেপুটি সেক্রেটারি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

এসময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, সড়ক ও জনপথ (সওজ) ঢাকার সার্ভেয়ার সুহেল রানা ও সিলেটের সার্ভেয়ার আমজাদ হোসেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা, এসআই গোপেশ দাসসহ সিলেট পুলিশ লাইনের আরও একদল পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com