সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সংসদীয় স্থায়ী কমিটির গ্যাস ফিল্ড পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সদস্যরা মৌলভীবাজার গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের নেতৃত্বে কমিটির সদস্যরা শ্রীমঙ্গলের কালাপুরে মৌলভীবাজার গ্যাস ফিল্ড পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. আবু জাহির এমপি, মো. আলী আজগর এমপি, মো. নূরুল ইসলাম তালুকদার এমপি, মো. আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি ও বেগম নার্গিস রহমান এমপি। এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মীর মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় স্থায়ী কমিটির সদস্যরা মৌলভীবাজার গ্যাস ফিল্ডের উৎপাদন বিষয়গুলো সম্পর্কে অবহিত হন। পরিদর্শন শেষে স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, এ গ্যাস ফিল্ডে যে কর্মতৎপরতা চলছে, এতে আমরা আশাবাদী এরমধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এখান থেকে বড় রকমের একটি গ্যাসকূপ সৃষ্টি হবে। দেশের গ্যাস ও প্রাকৃতিক সম্পদ পুরোপুরি উত্তোলন করে জাতীয় গ্রিডে সংযুক্ত করে দেশের শিল্পাঞ্চল, সার ও বিদ্যু ক্ষেত্রে উত্তরোত্তর সমৃদ্ধির আশা করেন শহীদুজ্জামান সরকার এমপি।

তিনি জানান, মৌলভীবাজার গ্যাস ফিল্ড থেকে ১৫ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। এ পরিমাণ বাড়াতে চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com