রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হবিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজিউড়া গ্রামের পার্শ্ববর্তী একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, স্থানীয় লোকজন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরো জানান, এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি পিবিআইও কাজ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খালের পাড়ে রেখে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com