মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা সিটি নির্বাচনে আ.লীগ প্রার্থী হারলেও ক্ষতি নেই

তরফ নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের তৃণমূলের আন্দোলন সংগ্রামের কারণে তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।

তিনি বলেন, তৃণমূলের যারা কমিটিতে এসেছেন তারাও এক সময় ছাত্র রাজনীতি করেছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাকি ৭ জনের নাম শিগগিরই ঘোষণা করা হবে। ২৫ ভাগ নারী নেত্রী রাখা হবে এ কমিটিতে। নতুন কমিটি হওয়ার পর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাপ না থাকলেও এটা বড় একটা চ্যালেঞ্জ।

কাদের জানান, দুই সিটিতে ১৭২ জন কাউন্সিলর প্রার্থীকে মনোনয়ন দেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com