রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাংলাদেশ আর পাকিস্তান হবে না : পরিকল্পনামন্ত্রী

নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিএনপিসহ কয়েকটি দল ক্ষমতায় থাকলেও দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশের দৃশ্যমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের সময়ে সব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সারাদেশে গ্রামে গ্রামে বিদ্যুৎ দিয়েছে আওয়ামী লীগ সরকার। গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছি আমরা। সবার প্রতি অনুরোধ, মন থেকে হিংসা-বিভেদ ভুলে আমাদের সরকারকে সহযোগিতা করুন। কারণ যে সরকার দেশের উন্নয়নে কাজ করে তাদের সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের ভুরাখালী গ্রামের নলুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজ প্রকল্পের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, যারা পাকিস্তানিদের ভালোবাসে তাদেরকে বলছি, বাংলাদেশ আর পাকিস্তান হবে না। ধর্মের নাম ব্যবহার করে কোনো কাজ হবে না। যারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করে এবং দেশের বদনাম করে তারা দেশের শত্রু। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। এরাই দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে সবসময়।

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আহাদ।

এতে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com