রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

প্রেমের টানে ধর্ম পাল্টে ব্রিটিশ যুবক চট্টগ্রামে

তরফ নিউজ ডেস্ক : প্রেমের জন্যে মানুষ কী না করে! প্রেমের জন্যে কেউ বাঁধতে পারেন দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড়। কেউ পাড়ি দিতে পারেন সাত সমুদ্দুর। এক বাংলাদেশি তরুণীর প্রেমে পাগল হয়েছিলেন এক ব্রিটিশ যুবক। কিন্তু আলাদা ধর্মের কারণে এই সম্পর্ক মেনে নেয় নি তরুণীর পরিবার।

তবে হাল ছাড়েন নি সেই যুবক। তিনি পরিবর্তন করেছেন ধর্ম, বাংলাদেশে ছুটে এসেছেন সেই ইংল্যান্ড থেকে। অবশেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিয়ে হয়েছে এই যুগলের।

চট্টগ্রামের তরুণী ফেরদৌসি কবির মুক্তার টানে চট্টগ্রামে ছুটে এসেছেন ব্রিটিশ নাগরিক গ্রাহাম স্টুয়ার্ট। মুক্তা সন্দ্বীপ উপজেলার হুমায়ন কবির হেলালীর মেয়ে। তবে তারা নগরীর কোতোয়ালীর লাভলেইন এলাকায় বসবাস করেন।

মুক্তার পরিবার সূত্রে জানা যায়, মুক্ত লন্ডনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্টুয়াডের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সময় স্টুয়ার্ড তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ধর্মীয় ও সামাজিকতার কারণে তা মেনে নেয়নি মুক্তার পরিবার। কিন্তু প্রেমিকাকে পেতে তিনি ছুটে আসেন চট্টগ্রাম। পরিবর্তন করেন ধর্ম। স্টুয়ার্ড হয়ে যান সাইমন কবির।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com