শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

এবার সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক : এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বরমচাল রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি সার বহন করছিল। কুলাউড়ার বরমচাল এলাকায় আসলে বেলা ১১টার কিছু সময় আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।

বরমচাল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমেদ জানান, ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। দুপুর ২টার মধ্যে রেললাইন স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com