শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

বাহুবলে ঝগড়া থামাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে সঞ্জব আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত সঞ্জব আলী দৌলতপুর (দক্ষিণপাড়) গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে ওই গ্রামের তাজুল মিয়া ও এমরানের মধ্যে রাত সাড়ে ১২টার দিকে ঝগড়া শুরু হয়। ঝগড়া থামাতে গিয়ে সঞ্জব আলী নামের ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাতে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ নিহত সঞ্জব আলীর লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com