মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়সল আহমদ চৌধুরী : বাহুবলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানমালা পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা। গতকাল বুধবার সকালে মেলা উদ্বোধন ও র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সাঈম।

সুশান্ত চন্দ্র পাল-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সোহেল রানা, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব প্রমুখ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সহকারি প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা. আলাউদ্দিন হিমেল।

খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী ও রিপন গোপ। অনুষ্ঠানে প্রাণি সম্পদ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক ও খামারিগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনি মেলায় ৩১টি স্টলে সৌকিন পাখি, বিড়াল, খরগোশ, ফাইটার মুরগ, ফাউমি মুরগ, কোয়েল পাখি, চিনা হাস, ছাগল, ষাড়, গাভী, ঘোড়া, ঘাস ও দুগ্ধজাত পণ্য শোভা পায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com