রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে প্রত্যয় রায় (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

প্রত্যয় রায় হবিগঞ্জ শহরের নয়াহাটি এলাকার প্রমোদ রায়ের ছেলে। সে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার সোনালী ট্রেডার্সের স্বত্বাধিকারী।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রত্যয় রায় দোকান খোলেন। পরে তিনি দোকানের দুই কর্মচারীকে গোসল করতে পাঠান। গোসল করে এসে তারা প্রত্যয় রায়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শামছুল হুদাসহ ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

এ ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ শামছুল হুদা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে তার লাশ হবিগঞ্জ মর্গে রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com