রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

তরফ নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া বাল্কহেডের মাস্টারসহ দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ডুবে যাওয়া বাল্কহেডসহ ৪ জনের মরহেদ উদ্ধার করে।

নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া বাল্কহেডের মাস্টারের বরাত দিয়ে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়। এতে বাল্কহেডের ভেতরে থাকা ৬ জনের মধ্যে ৪ জন মারা যান। আর বাল্কহেডের মাস্টারসহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত সকলেই বাল্কহেডের শ্রমিক। পরে পাগলা নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। স্বজনরা গেলে তাদের কাছে লাশ হস্তান্তর করবে বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com