রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

যানজট নিরসনে শ্রীমঙ্গলে রোড ডিভাইডার

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের প্রাণ কেন্দ চৌমুহনা চত্ত্বরে তিন দিকে লোহার রড দিয়ে তৈরী রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) দুুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা থেকে মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক ও ষ্টেশন সড়কে মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক অহমেদের পরামর্শে এ ডিভাইডার স্থাপন করেন শ্রীমঙ্গল ট্রাফিক ইন্সিপেক্টর মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন টিএসআই আইয়ুব মনির,এ টিএসআই সাখাওয়াত, হাবিবুর রহমান, কনস্টেবল সঞ্জয় কুমার ও কালাম মিয়া।

এ সময় উল্লেখিত সড়ক গুলোতে পার্কিং নিষেধ লেখা বেশ কিছু সাইনবোর্ডও প্রতিস্থাপন করা হয়। উল্লেখ্য সম্প্রতি শ্রীমঙ্গল শহরে যানজট বেড়ে গেলে তা নিরসনে এ উদ্যোগ নেয়া হয় বলে জানান টিআই আবু সাঈদ।

ডিভাইডার হওয়ায় গাড়ীগুলা সহজে ও সু-শৃঙ্খলভাবে চলাচল করতে পারবে বলে জানান, মো: আলী আসগর ৷ স্হানীয় বাসিন্দা গোলাম হোসেন ভুট্টু জানান, এটা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করেছে ও যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখবে ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com