রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাটে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাটে গাঁজাসহ বানু বেগম ( ৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার গোগাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বানু বেগম উপজেলার ইকরতলী গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানায়, সোমরার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আজাহার, হাবিবুর রহমান ও বাতেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গোগাউড়া এলাকায় গাঁজা পচারের সময় সিএনজি অটোরিকশা তল্লাশি করে মাদক ব্যবসায়ী বানু বেগম কে আটক করে। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্ধ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বানু বেগম বিভিন্ন জায়গায় বড় বড় গাঁজার চালান পাচার করেছে বলে জানিয়েছে। দুপুরে মাদক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com