রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক : আগামী ১১ জানুয়ারি হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৭৯২ জন শিশুকে একযোগে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

এর মাঝে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৩ হাজার ৫৬৭ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৩ হাজার ২২৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ক্যাপসুল।

দেশজুড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ কেএম মোস্তাফিজুর রহমান।

তিনি আরো জানান, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার ১ হাজার ৮৮৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাসুল খাওয়ানো হবে। মাঠ পর্যায়ে কাজ করবেন ৩৩০ জন স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মী, ৫২০ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী ও ২১৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এছাড়াও থাকবেন ৩ হাজার ৭৭২ জন স্বেচ্ছাসেবক।

এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, এবারের নীল রঙের ক্যাপসুলগুলো আমদানী হয়েছে কানাডা থেকে এবং লাল রঙের ক্যপসুল তৈরী হয়েছে বাংলাদেশে। নির্দিষ্ট বয়সের শিশু ছাড়া অন্যদেরকে এ ক্যাপসুল খাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সহকারী সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, শামীম আহছান, রুহুল হাসান শরীফ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার, নিখিল রঞ্জন শর্মাসহ সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com