রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে ৬ বছরের শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষণের অভিযুক্ত রাজমিস্ত্রি এমরান মিয়াকে গ্রেপ্তার করেছে। ধর্ষক এমরান মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ওই দিন রাতে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) কাইয়ুমের নেতৃত্বে একদল পুলিশ এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, সোমবার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দুর্গানগর গ্রামের ৬ বছরের শিশুকন্যাকে উপজেলার আফজলপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজমিস্ত্রি এমরান মিয়া বাড়ির পাশে টমেটো জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে সেই শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুর পিতা মাধবপুর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে এমরান মিয়া। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি তার বাড়িতে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com