শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াৎ হোসেন এর সভাপত্বিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর সহায়তায় সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সনাকের সদস্য এবং স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক শাহ আরিফ আলী নাসিম এবং সনাক সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য টিআইবি’র স্বাস্থ্য খাতে পরিচালিত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা.সাজ্জাদুর রহমান, সনাক সদস্য আবু সিদ্দিক মো. মুসা, হাসপতালের তথ্য কর্মকর্তা আনোয়ার গাজী, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ এবং ইয়েস সদস্য সৈকত ব্যানার্জী, প্রদীপ গোস্বামী ও শীতল সিংহ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সনাকের ইয়েস গ্রুপ, শ্রীমঙ্গল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com