শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাহুবলে অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও হাসপাতালের ভূমি উদ্ধারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এছাড়াও বাহুবল সদরকে যানযটমুক্ত রাখতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান চৌধুরী টেনু, ভারপ্রাপ্ত চেয়ারমান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, মাওলানা মুফতি তাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার দাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com