রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না

ফাইল ফটো: হুসেইন মুহম্মদ এরশাদ

তরফ নিউজ ডেস্ক: আমার বয়স হয়েছে চিকিৎসা করতে দেবে না। বিদেশে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ের সামনে গাড়িতে বসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দুপুর সোয়া ১২টার দিকে কয়েক মিনিটের জন্য বনানীর রাজনৈতিক কার্যালয়ে আসেন এরশাদ। ভিতরে না গিয়ে রাস্তায় গাড়িতে বসেই বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, আমাকে দমিয়ে রাখতে কেউ পারেনি পারবে না। এগিয়ে যাবো। আমার বয়স হয়েছে। চিকিৎসা করতে দেবে না। বাইরে যেতে দেবে না। মৃত্যুকে ভয় করি না। জাতীয় পার্টি তোমাদের মধ্যে বেঁচে থাকবে। আমি বেঁচে থাকবো। তোমাদের কোনো ভয় নেই। জাতীয় পার্টি চিরদিন নির্বাচন করেছে এবারও নির্বাচন করবে।

‘নতুন মহাসচিবকে দায়িত্ব দিয়েছি। পুরনো মহাসচিবের পাশাপাশি নতুন মহাসচিবকে ভালোবাসতে ও সহযোগিতা করতে হবে। আর এসব কিছুই নির্ভর করছে দলের নেতাকর্মীদের উপর।

এসময় কাউকে দল না ছাড়ারও অনুরোধ করেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, আমি পুরনো মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকে তোমরা ভালোবেসো। সে নতুন তাকে সাহায্য করো।

এরশাদ বলেন, বেঁচে আছি, বেঁচে থাকবো। ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়িনি। সব নির্ভর করে তোমাদের উপর। কেউ পার্টি ছেড়ে যেও না, আমাকে প্রতিশ্রুতি দাও৷

‘আমার ব্লাড শটেজ রয়েছে, একটু বাসায় যাচ্ছি। আজ বলতে এসেছি আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না।’

সূত্র: বাংলানিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com