সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

ফেনীতে বাসচাপায় কৃষি কর্মকর্তা নিহত

নিহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল করিম

ফেনী সংবাদদাতা : ফেনীতে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল করিম (৩৫) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করিম জেলার পরশুরাম উপজেলার গনিয়া মোড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরতলীর মধুপুর থেকে মোটরসাইকেলযোগে ফেনী শহরে আসছিলেন। পথে রামপুর রাস্তার মাথা এলাকায় রানী ফিশারিজের সামনে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুল করিম মারা যান।

মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আউয়াল বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল করিম কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়— ঘাতক বাসটি ছিল ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস। চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় পুলিশ চেষ্টা করেও গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com