মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর সচিব

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো: মাহবুব হোসেন শ্রীমঙ্গলের কালাপুরে বন্ধন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন এবং ৩০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিদর্শনকালে প্রকল্প পরিচালক আশ্রয়ণ প্রকল্পের পুকুর পুণ:খননসহ পুকুরে সানবাঁধানো দুইটি ঘাট তৈরী, তিনটি ব্যারাক মেরামতের জন্য প্রস্তাব পাঠাতে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক আশ্রয়ণ প্রকল্পের পতিত জায়গায় ভূমিহীনদের পূনর্বাসন করার জন্য আরো দুইটি নতুন ব্যারাক নির্মাণ করতে প্রস্তাব পাঠাতেও নির্দেশনা দেন।

পরে তিনি আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের নব-নির্মিত কয়েকটি ঘর পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৩০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে কম্বল বিতরণ করেন।

এর আগে সকাল ১০ টায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে করণীয় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে কর্মশালায় জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com