রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

সিনেটে ট্রাম্পের অভিশংসন ট্রায়েল শুরু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে বিচারকার্যে আইনপ্রণেতারা ‘নিরপেক্ষ’ থাকার শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক অভিশংসন ট্রায়েল শুরু করেছে।

আমেরিকার ইতিহাসে তৃতীয়বারের মতো সিনেট চেম্বারকে অভিশংসন আদালতে পরিণত করা হলো, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এই আদালতে সভাপতিত্ব করছেন।তিনিই সিনেটরদের শপথ পাঠ করান।

জন রবার্ট ৯৯ জন আইনপ্রণেতার উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ‘নিরপেক্ষ বিচারের’ ঘোষণা দেন, সিনেটররা হাত তুলে এতে সমর্থন দেন। একজন আইনপ্রণেতা এ সময় অনুপস্থিত ছিলেন।

এর আগের দিন ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সিনেটে দুইটি অভিশংসন পেপার পাঠ করা হয়।

সিনেটের সার্জেন্ট অব আর্মস মাইকেল স্টেনজার বিশেষ এই মুহূর্তে নীরবতা রক্ষার জন্য সিনেটরদের অনুরোধ জানান।

প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ এই বিচারকার্যে প্রধান কৌসুলির দায়িত্ব পালন করছেন।
সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com