রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘যুদ্ধ প্রতিরোধে’ ইরান সংলাপ চায় : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তিনি যুদ্ধ এড়িয়ে যেতে চান। জানুয়ারির গোড়ার দিকে তেহরান ও ওয়াশিংটন এক বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে উপনীত হয়।

২১ ফেব্রুয়ারি নির্বাচনের আগে রুহানির প্রচারণা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। তেহরান এবং পশ্চিমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ উত্তেজনা বিরাজ করছে। প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেন, বিশ্বের সঙ্গে সংলাপ এখনো ‘সম্ভব’ ছিল।

রুহানি টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বলেছেন, ‘সরকার প্রতিদিন সামরিক সংঘাত ও যুদ্ধ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।’

জানুয়ারির গোড়ার দিকে মার্কিন ড্রোন হামলায় বাগদাদে ইরানের প্রধান জেনারেল কাসেম সোলায়মানি নিহত হওয়ার কিছুদিন পর, ইরান ইরাকে মার্কিন সামরিক ঘাটিতে সামরিক বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ অঞ্চলে নতুন যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।

মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য অনুসারে, তবে ওই হামলায় অনেক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানী ঘটেনি।.

রুহানি বলেন,‘ ইরানের মধ্যপ্রাচ্য সামরিক কৌশলের’ কারিগর কাসেম সোলায়মানি হত্যার ‘ক্ষতিপুরণস্বরূপ’ ওই হামলা চালানো হয়েছিল।
ইরান মার্কিন প্রতিহিংসার ব্যাপরে অধিক সতর্কতা অবলম্বন করতে গিয়ে ওই হামলার কয়েক ঘন্টা পর ভুলবসত ইউক্রেনের যাত্রিবাহী বিমান ভূপাতিত করে।

এবং মর্মান্তিক ওই দুর্ঘটনায় বিমানে আরোহণ করা ১৭৬ যাত্রির সকলে নিহত হয়। যাত্রিদের মধ্যে অধিকাংশই ছিল ইরান ও কানাডার নাগরিক।
কানাডার পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার জন্য ইরানকে চাপ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ফ্রাঙ্কোইস- ফিলিপ চ্যাম্পেইঞ্জ ল-নে বলেছেন, ‘পরিবার জবাব চায়, আন্তর্জাতিক সম্প্রদায় জবাব চায়, বিশ্ব জবাবের প্রতীক্ষায়, জবাব না পাওয়া পর্যন্ত আমরা থামবো না।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com