রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

যুব বিশ্বকাপে রকিবুলের হ্যাটট্রিক

তরফ স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান। ব্যক্তিগত চতুর্থ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন বাঁহাতি এই স্পিনার।

যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক, যুব বিশ্বকাপে দ্বিতীয়।

পচেফস্ট্রুমে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে স্কটল্যান্ড। ২১ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন দুই পেসার তানজিম হাসান ও শরিফুল ইসলাম।

ইনিংসের ২৪তম ওভারে কেস সাজ্জাদকে বোল্ড করে রকিবুলের শিকারের শুরু। পরের দুই বলে তুলে নেন লিলে রবার্টসন ও চার্লি পিটকে।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে যুব ওয়ানডেতে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। ২০১০ বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন বলে উইকেট নেন এই পেসার।

২০১৩ সালে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হ্যাটট্রিক করেন লেগ স্পিনার জুবায়ের হোসেন।

হ্যাটট্রিকের খানিক পর জেমি কেয়ার্নসকে ফিরিয়ে স্কটল্যান্ডকে ৮৯ রানে গুটিয়ে দেন রকিবুল। ২০ রানে ৪ উইকেট নেন তিনি। তানজিম ও শরিফুল নেন দুটি করে উইকেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com