শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আবদুল্লাহ আল মাহফুজ

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ আব্দুল্লাহ আল মাহফুজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দেয়া ওই সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

শ্রেষ্ঠত্বের কৃতিত্বে গর্ববোধ করে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) ত্রিনাথ সাহা জানান, গত ডিসেম্বর মাসে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ স্যারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মানুষকে সঠিকভাবে সেবা প্রদানসহ বিভিন্ন প্রশংসনীয় কাজ করার জন্য চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

তাঁর এই অর্জনে চৌদ্দগ্রাম থানার প্রতিটি পুলিশ সদস্য গর্বিত। এছাড়াও তিনি কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবেও নির্বাচিত হয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com