রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সিলেটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের ঘাসিটুলা মজুমদার পাড়ার একটি কলোনী থেকে শাহাদাত হোসেন (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ওই এলাকার বাছিত মিয়ার কলোনীর একটি আধাপাকা ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহাদাত ওই বাসার ভাড়াটে বাসিন্দা রফিক মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সংলগ্ন এলাকায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, এখানে পরিবারের সঙ্গে থাকতো শাহাদাত। পাশাপাশি তার ভগ্নিপতির সঙ্গে মাংসের দোকানে কাজ করতো। ওইদিন ঘটনার সময় তার ভগ্নিপতি দোকানে ছিলেন। বোন ডিম আনার জন্য টাকা দিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে তারা বাসায় ফিরে জানালা দিয়ে ঘটনাটি দেখতে পান।

তিনি আরও জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখছেন তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com