রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

সানশাইন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত সানশাইন মডেল হাই স্কুলে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অালিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সহকারি অধ্যাপক হোসাইন আহমেদ। সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত শিক্ষক এস. এম. মনিরুল ইসলাম ও নৃত্য সংগীত বাছির আহমেদ।

সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের উপদেষ্ঠা হরেন্দ্র কুমার দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রনধীর চক্রবর্তী।

বুধবার (২২ জানুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহিউদ্দিন আহমেদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com