রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে ভুয়া ডাক্তার গ্রেফতার

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামের বিজরা বাজারে বুধবার রাতে উপজেলার বিজরা বাজারে আলিফ মেডিকেল সার্ভিসে কুমিল্লা র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিবের নেতৃত্ব জেলা প্রশাসন ও সিভিল সার্জনের যৌথ উদ্যোগে এক অভিযানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজন্ট ঔষধ, ভুয়া আল্ট্রা রিপোর্টে জব্দ করা হয়েছে। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিকের ব্যাপক অনিয়মসহ ভুয়া ডাক্তার ইকবাল নামে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক ইকবাল তার ডাক্তারীর অনুমোদিত কোন কাগজ দেখাতে পারেনি।

র‍্যাব-১১ এর মেজর নাজমুস সাকিব সাংবাদিকের বলেন, সে একজন চতুরবাজ ভুয়া ডাক্তার এবং তার ডায়াগনস্টিকের কোন অনুমোদন নেই। আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করি।

মেজর সাকিব আরো বলেন, তার প্যাথলজিষ্ট সে নিজেই আল্ট্রাসহ রোগী দেখা সব নিজেই করেন। এইসব কাজে তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই।

মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে একলক্ষ টাকা নগদ জরিমানা আদায় দুইমাসের বিনাশ্রম কারাদন্ড এবং তার প্রতিষ্ঠান আলিফ মেডিকেল সার্ভিস সিলগালা করে দেয়া হয়েছে।

ভুয়া ডাক্তার ইকবাল লাকসামের ১নং বাকই (দঃ) ইউনিয়নের আশ্বদীয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে দীর্ঘ দিন ধরে সে ভুল চিকিৎসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com