বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষতি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ শহরের ওসমানী রোড হিরামিয়া গালস হাই স্কুলের পাশে অবস্থিত দারুল উলুম মাদরাসা ও এতিমখানা মার্কেটে বুধবার গভীর রাতে অগ্নিকান্ডে ৯ টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় এই মার্কেটে অবস্থিত ডিভাইস ইলেকট্রনিক ওয়ার্কসপের ব্যবসায়ী দিপু মিয়ার দোকানের দেরলাখ টাকার মালামাল, বিছমিল্লাহ ষ্ঠীল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ২ লাখ টাকার মালামাল, আলী ট্রেডাস এর তিনটি রিক্সা, একটি মোটরসাইকেল, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, পেসার মেশিনসহ ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে।

এছাড়া আর ও ৬ টি দোকানসহ মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, প্যানেল মেয়র ১ এটিএম সালাম, নবীগঞ্জ থানার একদল পুলিশ ফোর্সসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ভোর রাতে নবীগঞ্জ দারুল উলুম মাদরাসা ও এতিমখানার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সুশীল সমাজ।

এ ব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ ফায়ারসার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান ইসমাঈল হোসেন বলেন, অগ্নিকান্ডের সুত্রপাত কীভাবে হয়েছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com