রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে বাসচাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় দ্রতগামী বাসের চাপায় জানে আলম নামে এক পথচারী নিহত হয়েছে। সে লাখাই উপজেলার বুল্লা গ্রামের মো. কাছুম আলীর ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩১৮২) একটি যাত্রীবাহি বাস জানে আলম কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের লোকজন চাচ্ছেন বিনা ময়নাতদন্তে মরদেহ নেয়ার জন্য। এটি তারা করতে হলে তারা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করে নিতে পারবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com