রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার হবিগঞ্জের বাহুবল উপজেলার ‘পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে’ অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতা।

“মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে” শিরোনামে এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করে-দুর্নীতি দমন কমিশন।

পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী এ প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক যথাক্রমে শেখ মোহাম্মদ ফজলুল হক, সুলতানা মুমিনা জাহান ও রূপম আচার্য্য।

পক্ষের তার্কিকগণ হলো- সাবিরা খাতুন হোসনা, জান্নাতুল ফেরদৌস জিহাদ ও জুলফা আক্তার (দলনেতা)। বিপক্ষ দলের তার্কিকগণ হল- শাহ শারমিন আক্তার, শান্তা ইসলাম সুমাইয়া ও জান্নাতুল আদনী চৌধুরী(দলনেতা)। বিতর্কে বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিপক্ষ দলের দলনেতা জান্নাতুল আদনী চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করে নাজমিন আক্তার এবং সময় নিয়ন্ত্রক ছিলো- সাজিনা বেগম।

পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার হিসেবে বই তুলে দেয়া হয়। মডারেটর ও বিচারকবৃন্দকে পুরষ্কৃত করেন বিতর্ক ক্লাবের মেন্টর ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com