রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্বাগতিকদের উড়িয়ে বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ যুব ক্রিকেট দল। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় যুবারা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে মাত্র ১৫৭ রানেই অলআউট প্রোটিয়া যুবারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব ক্রিকেট দল। শুরুতেই ১২.১ ওভারে ৬০ রানের জুটি গড়ে তোলে। ১৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানজিদ হোসেন সর্বোচ্চ ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

মাহমুদুল হাসান জয় ৩ রান করে আউট হয়ে গেলেও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ৭৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন ৭৬ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। শামিম হোসেন ১ রান করে রানআউট হয়ে গেলেও শেষ মুহূর্তে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৩৫ রান করেন জোনাথন বার্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফোর্ট। ১৯ রান করেন জ্যাক লিস।

রাকিবুল হাসান ৫ উইকেট তুলে নিয়ে একাই ধ্বস নামানর প্রোটিয়া শিবিরে। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com