রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

নির্বাচনে টার্গেট সাংবাদিক, বিভিন্ন স্থানে হামলা

তরফ নিউজ ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর মোহাম্মদপুর, গেন্ডারিয়ায় ফরিদাবাদ মাদ্রাসা, নিকুঞ্জ, মাদারটেকসহ বিভিন্ন কেন্দ্রে বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ও আটকে রাখার  ঘটনা ঘটেছে।

শনিবার ভোটগ্রহণ চলাকালে সকাল থেকে এসব হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন শেখ হাসান, মোস্তাফিজুর রহমান সুমন ও জিহাদ ইকবাল। শেখ হাসান কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী, সুমন আগাম‌ী নিউজ টোয়েন্টিফোর ডটকম নামের একটি অনলাইন পোর্টা‌লের অপরাধ বিষয়ক প্রতিবেদক, আর জিহাদ ইকবাল বার্তা সংস্থা পিবিএ-এর বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজি ও দ্য বিজনেস স্টান্ডার্ডের নুরুল আমিন।

ভোটগ্রহণ চলাকালে শনিবার সকালে ৪ নম্বর ওয়ার্ডে রাজধানীর মাদারটেক স্কুল কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন শেখ হাসান। হঠাৎ আওয়ামী লীগ মনোনীত স্থানীয় কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ী প্রতীকের আলহাজ মো. জাহাঙ্গীর হোসেনের কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে নিয়ে যায় তারা। এ সময় তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা নাগাদ সুমনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে তাঁকে নেওয়া হলে তাঁকে সিটি স্ক্যান করাতে বলেছেন কর্তব্যরত চিকিৎসক।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদপুরের জাফরাবাদে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। তাঁকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, কাউন্সিলর প্রার্থী খোকনের (টিফিন ক্যারিয়ার প্রতীক) সমর্থকরা অস্ত্র নিয়ে ঘুরছিল। সেই ছবি তুলছিলেন মোস্তাফিজ। এটি দেখামাত্র ওই অস্ত্র দিয়েই তাঁর মাথায় আঘাত করা হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সকাল সাড়ে ১০টার নিকুঞ্জে অবস্থিত জানে আলম স্কুল কেন্দ্রের সামনে আক্রমণের শিকার হন বার্তা সংস্থা পিবিএ-এর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবাল। এতে গুরুতর জখম হন তিনি। তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুরান ঢাকায় গেন্ডারিয়ায় ফরিদাবাদ মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই সংবাদকর্মীকে আটকে রাখলেন গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদ।

তারা হলেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মাহবুব মমতাজি ও দ্য বিজনেস স্টান্ডার্ডের নুরুল আমিন।

প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলামকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেন, আমি কিছু করতে পারবো না ডিসিকে বলেন। পরে পুলিশের এক বড় কর্মকর্তাকে ফোন দিয়ে আমরা সেখান থেকে ছাড়া পায়।”

সঙ্গে সঙ্গে কয়েকটি গণমাধ্যমের কর্মীরা তাদের উদ্ধারে আসে বলেও জানান মাহবুব মমতাজি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com