মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

‘শিক্ষার বিকল্প নেই, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না’

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে রামশ্রী সৈয়দ শামছুর রহমান উচ্চ বিদ্যালয়ে সৈয়দ জিয়াউর রহমান ও সৈয়দা মনোয়ারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষার কোন বিকল্প নেই। বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিয়েছে সরকার।

তিনি শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলার রামশ্রী সৈয়দ শামসুর রহমান উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সৈয়দ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ ফরিদা বেগম, অধ্যাপক ইলিয়াছ বকত চৌধুরী। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com