মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ট্রেনের দরজায় উঁকি দিয়ে খুঁটিতে ধাক্কা, মরে ঝুলে রইলেন যুবক

তরফ নিউজ ডেস্ক : গাজীপুরে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নুর আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক নুর আমিনের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানা। আমিন একাব্বর আলীর ছেলে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার সিগনাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঝুলে যান ওই যুবক। এতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জয়দেবপুর সহকারী স্টেশন মাস্টার মুন্না বণিক সময় সংবাদকে বলেন, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ এর উদ্দেশে কমিউটার ট্রেনটি গাজীপুরের ধীরাশ্রম এলাকায় আসলে অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com