বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গলস্থ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

জানা যায়, শনিবার রাত ১২টার দিকে র‌্যাবের সদস্যরা চুনারুঘাট উপজেলার রাজার বাজারে অভিযান চালায়। এ সময় ২৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল রনি দাস (৩৫), মোঃ বিল্লাল মিয়া (২৩)। রনি দাস হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের সন্তোষ দাসের ছেলে এবং বিল্লাল মিয়া একই থানার মির্জাপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

রোববার ইয়াবাসহ গ্রেফতারকৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com