রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

প্রশ্নফাঁস চক্রের চার সদস্য আটক

তরফ নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস প্রতারণা ও গুজব সৃষ্টিকারী চক্রের সক্রিয় চার সদস্যকে পৃথক অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা, গাজীপুর ও খুলনা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক চারজন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) তিনটি পৃথক অভিযানে চক্রের চার সদস্যকে আটক করা হয়। অভিযানে র‌্যাব-১, র‌্যাব-৩ ও র‌্যাব-৬ অংশ নেয়।

র‌্যাব জানিয়েছে, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।

অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com