রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাধবপুরে ভুয়া পুলিশ গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করার সময় সানা মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে মাধবপুর থানার এএসআই নিজাম একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে সানা মৃধাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সানা মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জব্বার মৃধার ছেলে। সে নিজের নাম গোপন করে দেলোয়ার হোসেন নামে ভুয়া পুলিশের আইডি কার্ড বানিয়ে প্রতারণা করত।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, সানা মৃধা দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিল। রোববার রাতে পুলিশ পরিচয়ে মাধবপুরের নয়াপাড়া বাজারে প্রতারণা করতে গেলে সাধারণ জনগণের সন্দেহ হয়। পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানা মৃধাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, সে পুলিশের কোন লোক নয়। তার কাছ থেকে পুলিশের ব্যাচ, ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com