মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

লাকসামে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসামে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে ভোক্তা অধিকার আন্দোলন নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাইপাস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লাকসামে ঔষধের মূল্য সহনীয় রাখতে স্থানীয় সরকারমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এতে বক্তব্য রাখেন সংগঠনেের নেতা জহির রায়হান, এডভোকেট হুমায়ুন কবির মজুমদার, আবদুর রহিম, জাবেদ হোসেন, শাহজাহান, রহমান বিল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লাকসামে ঔষধ ব্যবসায়ীদের কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। লাকসামের ঔষধ ফার্মেসী গুলো বিগত দিনে কোম্পানির নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে ঔষধ বিক্রি করা হতো। কিন্ত গত কয়েক দিন ধরে হঠাৎ করে ঔষধ ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তের কারনে সকল ফার্মেসী গুলোতে ঔষধ কোম্পানির দেয়া সর্বোচ্চ খুচরা মূল্যে ঔষধ বিক্রয় করা হচ্ছে। স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অমান্য করে যারা কম মূল্যে ঔষধ বিক্রয় করেছে তাদেরকে জরিমানা গুনতে হয়েছে। কিন্তু জীবন রক্ষাকারী অনেক ঔষধ সরবরাহ নেই বলে কোম্পানীর নির্ধারিত বিক্রয় মূল্যের (এম.আর.পি) চেয়েও অনেক বেশী দামে বিক্রয় করারও অভিযোগ রয়েছে। ঔষধ ব্যবসায়ী সমিতি নিজেদের স্বার্থের জন্য সিন্ডিকেট করে মানুষের জীবন রক্ষাকারী ঔষধ নিয়েও ছিনিমিনি খেলছে বলে মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন। অবিলম্বে ঔষধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সর্বনিম্ন খুচরা মূল্যে ঔষধ বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রসাশনের প্রতি আহবান জানান বক্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com